বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হচ্ছে টেলিগ্রাম। আমরা টেলিগ্রাম এর মাধ্যমে খুব সহজে সবচেয়ে দ্রুত মেসেজ, ছবি কিংবা ফাইল আদান-প্রদান করতে পারি। কিন্তু মাঝে মাঝে ভুলক্রমে আমাদের পছন্দের টেলিগ্রাম একাউন্ট টি লিমিট হয়ে যায়। এর ফলে আমরা কোন পাবলিক গ্রুপে অথবা কন্ট্রাক্ট লিস্টে নেই এমন কোন ব্যক্তিকে মেসেজ করতে পারি না। তবে এর একটি সহজ সমাধান আছে। আপনি আপনার লিমিটেশন থেকে মুক্ত হতে পারবেন। তো চলুন বন্ধুরা কিভাবে লিমিটেশন থেকে রিলিজ হবেন তা ধাপে ধাপে আলোচনা করা যাক।
★১. প্রথমে টেলিগ্রাম এ প্রবেশ করে সার্চ বারে @SpamBot লিখে সার্চ করুন। তারপর Spam Info Bot নামে একটি বট আসবে সেখানে নিচে Start বাটনে ক্লিক করুন।
★২. এখন আপনি দেখতে পারবেন আপনার একাউন্ট টি কত দিনের জন্যে লিমিট হয়ে থাকবে। তারপর আপনি নিচের ছবিতে দেখানো বর্গাকৃতি ওই বাটনে ক্লিক করবেন।
★৩. এরপর অনেক গুলো অপশন আসবে তার মধ্যে সবার নিচে This Is a mistake বাটনে ক্লিক করুন।
★৪. তারপর Yes এবং No ২ টি অপশন আসবে সেখান থেকে Yes বাটনে ক্লিক করুন।
★৫. এরপর আবার ২ টি অপশন আসবে সেখান থেকে No! Never did that! বাটনে ক্লিক করুন।
★৬. এরপর আপনি লিখবেন যে আপনার টেলিগ্রাম একাউন্ট টি ভুল করে লিমিট করা হয়েছে। আপনি কোন ব্যক্তিকে খারাপ কোন মেসেজ বা ছবি পাঠান নি। আরো বলবেন আপনাকে যেন দ্রুত রিলিজ করে দেওয়া হয়।
উপরের সমস্ত কাজ করার পরে টেলিগ্রাম টিম দেখবে যে সত্যিই আপনার অ্যাকাউন্ট ভুলক্রমে লিমিট হয়ে গেছে কিনা। অথবা তাদের সিস্টেমের কোন ত্রুটির জন্য আপনার একাউন্টে লিমিটেশন করে গেছে কিনা। যদি টেলিগ্রাম টিম আপনার একাউন্টে লিমিটেশনের কোন কারণ না পায় তাহলে খুব দ্রুত আপনাকে রিলিজ করে দিবে।
বিঃদ্রঃ টেলিগ্রাম টিম যদি ভুলক্রমে আপনার অ্যাকাউন্ট লিমিট করে ফেলে তবেই আপনি লিমিটেশন দূর করতে পারবেন।

Post a Comment