আমাদের শরীরের একটি অংশ পেট। পেটের অতিরিক্ত মেদ বা ভুঁড়ি একটি অস্বস্তিকর বিষয়। বিভিন্ন কারণে আমাদের পেটে মেদ জমে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কারণ এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে।
মূলত আমাদের কিছু অভ্যাস এর কারণে পেটে মেদ বা ভুঁড়ি বৃদ্ধি পায়। এই অভ্যাসগুলো কীভাবে পেটের মেদ বাড়ায় এবং এগুলো কীভাবে এড়িয়ে চলা যেতে পারে তা জেনে বুঝে, শরীরের অতিরিক্ত মেদ ও ভুঁড়ি কমিয়ে ফেলা সম্ভব হবে। শুধুমাত্র পেটের মেদ নয়, বরং কোমরের মেদ, মুখের চর্বি, উরুর মেদ, নিতম্বের মেদও কমানো সম্ভব হবে যদি আমরা এই অস্বাস্থ্যকর অভ্যাসগুলো বাদ দিতে পারি।
প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাবার খেলে পেটের মেদ বা ভুঁড়ি বাড়ে। খাবার খাওয়া শুরু করার পর যখন সেই খাবার পেটে যায়, তখন পাকস্থলী থেকে মস্তিষ্কে সংকেত পৌঁছায়। সহজ ভাষায় বলতে পেটের সাথে ব্রেইনের কথাবার্তা হয়। পেট ভরেছে কি ভরেনি তা বুঝতে ব্রেইনের ২০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। দ্রুত খাবার খেলে একেবারে বেশি খেয়ে ফেলার সম্ভাবনা থাকে, কারণ পেট ভরে যাওয়ার খবরটি পাকস্থলী থেকে হয়তো অত দ্রুত ব্রেইনে নাও পৌঁছাতে পারে। সবসময় খাবার ধীরে ধীরে খাওয়া। অতিরিক্ত না খেয়ে ফেলার জন্য ধীরে ধীরে খাবার খাওয়া এবং খাওয়ার সময় খাবারের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে। খাবার ধীরে ধীরে খেলে পেট ভরেছে কিনা তা ব্রেইন বুঝতে পারবে।
আমরা প্রায়ই একেক বেলার খাবার একেক বেলায় খাই। যেমন সকালের নাস্তা বাদ দিয়ে একেবারে দুপুরে খাই। যার ফলে অপরবেলায় বেশি খাবার খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এ কারণে পেটের মেদ বৃদ্ধি পাবার আশংকা থাকে। আপনার যদি এমন বদঅভ্যাস থাকে, তাহলে এখন থেকেই তা পরিহার করার চেষ্টা করুন। নিয়ম মতো খাবার খেতে হবে। যদি কোনো কারণে খাবার বাদ পড়ে যায়, তাহলে পরের কোনো বেলায় যেন অতিরিক্ত ভোজন বা অস্বাস্থ্যকর খাবার না খাওয়া হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে।
আমরা সবাই জানি শুয়ে বা বসে থাকলে শরীরে মেদ জমে। এ থেকে মুক্তি পেতে হলে সপ্তাহে ৫ দিন মাত্র ৩০ মিনিট করে দ্রুত হাটতে হবে। পুরো মাসে মাত্র আড়াই ঘণ্টা ব্যায়াম করেই আপনি অনেক উপকার পাবেন। এতেকরে রোগব্যাধির সম্ভাবনা কমবে, শরীরের চর্বির পরিমাণও কমবে। কখনোই রাতারাতি চর্বি কমার আশা করবেন না। হাঁটা চালিয়ে যাবেন, সাথে কিছু ভারোত্তোলন ও অন্যান্য স্ট্রেংথ ট্রেনিং করতে পারলে আরও ভালো। আপনার জন্যে উপযুক্ত এমন ব্যায়াম করতে পারেন। প্রতিদিন নিয়ম করে কিছু সময় দোর ঝাপ করবেন।
ঘরে বসে কোন প্রকার জিম বা কোন ব্যায়ামের উপকরণের যন্ত্রের সাহায্য ছাড়াও মেদ কমানোর অনেক ব্যায়াম শুরু করা যায়। গুগলে বা ইউটিউবে নিচের শব্দগুলো লিখে সার্চ করলে ব্যায়ামের নির্দেশনাযুক্ত এমন অনেক ভিডিও পেয়ে যাবেন। এমন কিছু শব্দ হলো— Pushup, Squat, Plank, Pullup.
আমরা আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনি পেটের মেদ বা চর্বি কমানোর উপায়গুলোর ব্যাপারে পরিস্কার ধারণা পাবেন। কোমরের মেদ, উরুর মেদ, নিতম্বের মেদ ও মুখের চর্বি কমাতেও সাহায্য করবে এই পরামর্শগুলো। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো।

Post a Comment